ওগো প্রভূ ওগো দয়াময়, জ়ীবনের প্রতিটা ক্ষণে
তোমায় খুঁজেছি সর্বক্ষণে ,পাইনি কোন খানে ।
তোমার লাগিয়া আমি হয়েছি দেশান্তারী। ওগো প্রভূ ওগো দয়াময়
তুমি কি আমায় দেখাবে না ,পথের দিশা আমি যে এক পথভ্রষ্ট পথিক ।
পথের নিশানা ফেলেছি হারিয়ে।
যতক্ষণ -এ দেহে আছে প্রান, ততক্ষণ আমি খুঁজিব তোমায়।
হূদায়ের মাঝে কানপেতে শুনতে পাই শুধু তোমারি গুনো গান।
পার্থিব পৃথিবীতে আমাকে তুমি করিও ক্ষুমা
চলার পথে করিয়াছি কত না অপরাধ
দৃষ্টির বহির্ভূত হয়েছি আমি।
পিছু কথা ভেবেছি যখন, মনে পড়েছে তখন
হিসাবের খাতা মিলাতে পারিনি আমি।
ওগো প্রভূ ওগো দয়াময়
করিও ক্ষমা আমায়।
মুকুল আহমেদ
নেকটার,বগুড়া।
0 Comment "ওগো প্রভূ ওগো দয়াময়"
Post a Comment